চুয়াডাঙ্গা শনিবার , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চুয়াডাঙ্গায় কুপিয়ে হত্যা করে এক এসএসসি পরীক্ষার্থী

 

চুয়াডাঙ্গায় কুপিয়ে হত্যা করে এক এসএসসি পরীক্ষার্থীর লাশ একটি বিদ্যালয় প্রাঙ্গণে ফেলে গেছে দুর্বৃত্তরা। রবিবার দুপুর ১২টার দিকে শহরের গুলশানপাড়ার আল-হেলাল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে তার লাশ পাওয়া যায়।

নিহত স্কুলছাত্র তন্ময় তপু (১৭) চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর কলোনিপাড়ার আব্দুল মজিদের ছেলে। সে ওই স্কুলের ছাত্র।

এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। তবে কী কারণে ওই স্কুলছাত্রকে হত্যা করা হলো এ বিষয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি।

জানা যায়, একদল দুর্বৃত্ত তন্ময়কে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে গুলশানপাড়ার আল-হেলাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একজন প্রত্যক্ষদর্শী জানান, ‘আল-হেলাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে পড়ে থাকা রক্তাক্ত একজনকে আমরা উদ্ধার করে হাসপাতালে নিই। তবে কে বা কারা তাকে মেরেছে বা ফেলে রেখে গেছে, তা আমরা দেখিনি।’

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাধীদের গ্রেপ্তারে জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

আপনার মতামত লিখুন:

:

[democracy id="3"]
আক্রান্ত

সুস্থ

মৃত্যু

  • জেলা সমূহের তথ্য
ন্যাশনাল কল সেন্টার ৩৩৩ | স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ | আইইডিসিআর ১০৬৫৫ | বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬৭৭৭৭৭ | সূত্র - আইইডিসিআর | স্পন্সর - একতা হোস্ট
চুয়াডাঙ্গা'র এরকম আরো ইনফো